নির্দলীয় সরকার নিয়ে নতুন রূপরেখা দেওয়ার কিছু নেই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সরকারের সঙ্গে আলোচনা চায় বিএনপি। এটাই সমস্যা সমাধানের সর্বোত্তম পন্থা বলে মনে করছে বিএনপি। তিনি বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখালে বিএনপি কঠোর আন্দোলনের পথ থেকে সরে আসবে। গতকাল শনিবার প্রথম আলো ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহবুবুর রহমান এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, নির্দলীয় সরকার নিয়ে নতুন করে রূপরেখা দেওয়ার কিছু নেই।...>> বিস্তারিত
ফখরুলদের অভিযোগ গঠন ১৮ সেপ্টেম্বর
হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিরোধী দলের ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের এই দিন ধার্য করেন। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ...>> বিস্তারিত
আন্তর্জাতিক সমর্থন আদায়ে খালেদা জিয়ার উদ্যোগ
ভারত ও চীন সফর করছেন, করবেন জেলা সফর আগামী নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে দেশে জনমত গঠনের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যেও নানামুখী উদ্যোগ নিতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দু’মাসের মধ্যে ভারত ও চীন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করতে পারেন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে স্থানীয়ভাবে জনমত গঠনে শিগগিরই জেলা সফর শুরু করতে যাচ্ছেন তিনি।.... >> বিস্তারিত
সারা মাসের শ্রমের মূল্য একটি জামার দামও নয়
বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি এখন তৈরি পোশাক রপ্তানি। এই খাতটি বিশ্বের কাছে বাংলাদেশকেও নতুন করে উপস্থাপন করছে। অথচ এ খাতের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই শ্রমিকদের দুঃখ-দুর্দশার অন্ত নেই। নূ্যনতম মজুরিতে কোনোরকমে জীবন নির্বাহ করছেন তারা। এতে দেখা দিচ্ছে শ্রমিক অসন্তোষ, আর তা সামাল দিতে চলছে দমন-নির্যাতন। বাংলাদেশের পোশাক খাতের এ অবস্থা নিয়ে দিনে দিনে উদ্বিগ্ন হয়ে পড়ছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। .. >> বিস্তারিত
ড. ইউনূসের বিরুদ্ধে সরকার ক্ষোভ প্রকাশ করছে
গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকার ক্ষোভ প্রকাশ করছে- উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এটা কিসের ক্ষোভ? গ্রামীণ ব্যাংক নিয়ে অধ্যাদেশ জারি করায় যে কলঙ্ক হয়েছে, সরকার তা মুছতে পারবে না। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। ...>> বিস্তারিত
হিটলারের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি চেয়েছিলেন তার ভাতিজা
চাচার শয়তানি ও পৌত্তলিক শাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে মার্কিন সেনাবাহিনীতে তালিকাভুক্ত হওয়ার অনুমতি চেয়েছিলেন জার্মানির একনায়ক এডলফ হিটলারের ভাতিজা। ৩ মার্চ ১৯৪২ লেখা উইলিয়াম প্যাট্রিক হিটলার এক চিঠিতে বলেন, সারাবিশ্বের স্বাধীন ও খ্রিষ্টান জনগণকে স্বৈরতান্ত্রিকভাবে গোলাম করে রাখতে ইচ্ছুক জার্মানির কুখ্যাত চ্যান্সেলর ও নেতার একমাত্র বংশধর আমি। অচিরেই আমার সব আত্মীয় ও বন্ধু সামরিক পোশাক পরে স্বাধীনতা ও মর্যাদার জন্য মিছিল করবে। মি. প্রেসিডেন্ট, এজন্য স্বৈরতন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে তাদের সংগ্রামে আমাকে অনুমতি দেয়া হবে কি না জানতে আমি সসম্মানে আপনার কাছে এ আবেদন পেশ করছি। এ বছরের শুরুতে ওয়ার লেটারস নামে প্রকাশিত এক বইয়ে চিঠিটি স্থান পায় এবং গত বুধবার তা একটি ওয়েবসাইটে রাখা হয়। ...... More